বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

ঈদুল আজহায় ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

ভিডিও বার্তায় তিনি বলেন, বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনা মহামারির এই দুঃসময়ে সব আঁধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

‘আসুন, কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সব বাংলাদেশি ভাই-বোনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস রোধে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক। এর আগে এক অডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। মোবাইল ব্যবহারকারীদের কাছে ফোনকলের মাধ্যমে তা পাঠানো হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD