বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে পশু কোরবানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় সারাদেশে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। রোববার ঈদের দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি দিচ্ছেন। তবে গতকালের তুলনায় এর সংখ্যা অনেক কম।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে গতকাল কসাই না পাওয়ায় কোরবানি করেননি। তাই আজ কোরবানি দিচ্ছেন তারা।

দ্বিতীয় দিনে কোরবানি দেয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিন সবাই কোরবানি করেন, তাই কসাই না পাওয়াসহ বিভিন্ন সমস্যা থাকে। এ কারণে দ্বিতীয় দিনে কোরবানি দেয়া হয়।

দ্বিতীয় দিনে কোরবানি দেয়া যাত্রাবাড়ীর মিলন মুন্সী বলেন, ‘আমরা ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি করি। আজও সেভাবেই করা হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে এবারের ঈদ একেবারেই অন্য রকম। আমাদেরও সতর্কভাবে পশু কোরবানি করতে হচ্ছে।’

কসাইয়ের কাজ করা আবুল মিয়া বলেন, ‘প্রতিবছর ঈদে যেভাবে কাজ করি, এবার করোনার কারণে তার চেয়ে একটু সতর্ক থাকা লাগতেছে। এমনিতেও অনেকদিন তেমন কাজ কাম আছিলো না। গতকালকে কোরবানির তিনটা গরু জবাই করে মাংস প্রস্তুত করেছি। আজকেও তা করছি।’

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD