বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

শিক্ষিত মানুষগুলোই বেশি দুর্নীতি করছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০

নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনতার মুখোমুখি হলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। ‘ভিন্নমত ভিন্নপথ, সবাই মিলে একহাত’ স্লোগানে রোববার (০২ আগস্ট) বেলা ১১টায় নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনতার মুখোমুখি হলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন মাশরাফি। সমাজ উন্নয়ন থেকে দুর্নীতি; সব ধরনের প্রশ্ন উঠে আসে বিভিন্ন প্রশ্নকর্তার কাছ থেকে। একে একে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এমপি মাশরাফি বিন মর্তুজা।

নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম ঘোষ, জেলা আওয়ামী লীগের বিগত কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিকসহ অর্ধশতাধিক ব্যক্তি এমপি মাশরাফির কাছে বিভিন্ন প্রশ্ন করেন। তাদের প্রশ্নের উত্তর দেন মাশরাফি।

পাশাপাশি জেলার ৪০টি শ্রেণিপেশার মানুষ ছিলেন অনুষ্ঠানের প্রশ্নকর্তা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে অনুষ্ঠানের কার্যক্রম। অনুষ্ঠানে সহযোগিতা করে নড়াইল জেলা ছাত্রলীগ।

জনতার বিভিন্ন প্রশ্নের জবাবে এমপি মাশরাফি বলেন, বেশিরভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত। সমাজের তৃণমূল পর্যায়ে যারা নিরলসভাবে কাজ করে চলছেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। আপনাদের স্যালুট জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার দায়িত্ব আপনার, আমার- সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলায় গড়ে তুলতে নিরলস কাজ করে চলছেন। আসুন আমরা দুই হাত বাড়িয়ে তার উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাই।

এর আগে নড়াইল প্রেস ক্লাবে ২৭ জন গণমাধ্যমকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এমপি মাশরাফি। নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD