বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

দুর্ঘটনায় দু’মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

রাজবাড়ীর কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আব্দুল্লাহ আবু সাঈদ (২২) ও একই উপজেলার হামিদুলের ছেলে শিমুল (২৫)।

পাংশা হাইওয়ে থানা পুলিশ ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় কুষ্টিয়াগামী একটি মিনি ট্রাক রাজবাড়ীমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী মারা যান। আহত অবস্থায় আরেক জনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক বা অন্য কাউকে আটক করতে পারেনি।

পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, সকালে সোনাপুর মোড়ে মোটরসাইকেল ও মিনি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD