বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

রাজবাড়ীর ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি তিনটি পয়েন্টেই কমেছে। তবে পানি কমলেও এখনো তা বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। পদ্মা নদীর পানি কমার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬টার পরিমাপকৃত তথ্য অনুযায়ী পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ও পাংশার সেনগ্রাম পয়েন্টে কমেছে দশমিক ২ সেন্টিমিটার এবং রাজবাড়ী সদরের মহেন্দ্রপুর পয়েন্টে কমেছে দশমিক ৩ সেন্টিমিটার।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি তিনটি পয়েন্টেই কমলেও তা বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এরমধ্যে দৌলতদিয়া পয়েন্টে দশমিক ৭৮ সেন্টিমিটার, সদরের মহেন্দ্রপুর পয়েন্টে দশমিক ১১ সেন্টিমিটার ও পাংশার সেনগ্রাম পয়েন্টে দশমিক ৫৫ সেন্টিমিটার পানি বিপদসীমার ওপর রয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD