বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

শেখ হাসিনাকে ফোন দিয়ে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। বুধবার (৫ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘোষণা দেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে একথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশকে এই সহায়তা সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে জাপানি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

দুপুর ১টা ৫ মিনিটে শুরু হওয়া এই ফোনালাপে দু’দেশের প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানি সহায়তা বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন।

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আরও বেশি জাপানি বিনিয়োগ চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি জাপানের প্রধানমন্ত্রীকে অবহিত করেন শেখ হাসিনা।

এ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানান, তিনি রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে মিয়ানমারের নেতাদের সঙ্গে কথা বলবেন।

পিপিই, মাস্ক, গগলসসহ কোভিড-১৯ ভাইরাস মোকাবিলায় সুরক্ষাসামগ্রী বাংলাদেশকে দেওয়ায় জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

করোনা মহামারির কারণে স্থগিত হওয়া ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২১ সালের যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD