বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ঢাকায় বৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

বৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। কার্যক্রমের শুরুর প্রথম দিনে বুধবার ধানমন্ডির মিরপুর রোডের সিটি কলেজ থেকে ল্যাবএইড হসপিটাল ও জিগাতলা বাস স্ট্যান্ডের আশপাশের এলাকায় এবং নগর ভবনের চারপাশে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিরুজ্জামানের নেতৃত্বে বুধবার দুপুর ১২টা হতে ধানমন্ডির ২ থেকে ৪ নম্বর রোড ও জিগাতলা এলাকায় এবং সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে সকাল ১০.৩০টায় বঙ্গ বাজার ট্রাফিক সিগন্যাল হতে নগর ভবন হয়ে গুলিস্তাান ও ফুলবাড়িয়া মার্কেট এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। সন্ধ্যা পৌনে ৫টায় উভয় ভ্রাম্যমাণ আদালত প্রথম দিনের কার্যক্রম শেষ করে।

ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিরুজ্জামান চলমান এই অবৈধ কার্যক্রম সম্পর্কে জানিয়ে বলেন, ডিএসসিসি’র মেয়রের নির্দেশনায় কেবল টেলিভিশন পরিচালনা আইন,২০০৬’ মোতাবেক ডিএসসিসি এলাকায় অবৈধ ক্যাবল সংযোগের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান থাকবে। এ সময় মোঃ মুনিরুজ্জামান আরও জানান, আজ সকাল ১১.৩০টায় জিগাতলা হতে আমরা পরবর্তী দিনের কার্যক্রম শুরু করব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ১০.৩০টায় ফুলবাড়িয়া মার্কেট থেকে পরবর্তী দিনের কার্যক্রম শুরু করে পার্শ্ববর্তী বঙ্গ বাজার, আনন্দবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD