বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। শিমুলিয়াতে ৪নম্বর ফেরিঘাট নদীতে ভেঙে যাওয়া এবং ২নম্বর ঘাট ভাঙনের ঝুঁকিতে থাকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে ফেরিসহ লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়। এছাড়া অন্যান্য ঘাট দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল শুরু করেছে।

কাঁঠালবাড়ী লঞ্চঘাট সূত্রে জানা যায়, শিমুলিয়া নদী ভাঙনে ঘাট বিলীন হওয়া ও ভাঙন তরান্বিত হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কিছু সময়ের জন্য নৌযান চলাচল বন্ধ ছিলো। ফেরির পাশাপাশি লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রাখা হয়। এরপর সকাল সোয়া ১০টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে। কিছুসময় বন্ধ থাকায় কাঁঠালবাড়ীতে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে। সকাল থেকেই যাত্রীরা ভিড় করছে ঘাট এলাকায়।

ফেরিঘাট সূত্র জানা যায়, শিমুলিয়া ঘাটের ৪ নম্বর ফেরিঘাট গত রাত ৩টার দিকে নদীতে বিলীন হয়ে যায়। এরপর সকাল থেকে কিছু সময় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে ৫ টি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল সোয়া ১০টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করেছে।

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী বলেন, শিমুলিয়ায় নদী ভাঙনের কবলে পরে এরই মধ্যে চারটি ঘাটের দু’টি ঘাটই নদীতে বিলীন হয়ে গেছে। গত মধ্যরাতে ৪ নম্বর ঘাটটিও ভেঙে গেছে। বর্তমানে নৌরুটে ৫ টি ফেরি চলছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD