বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ভারতে লকডাউনে বাড়ছে দিনমজুরের আত্মহত্যা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারতে চলছে লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। চরম অভাবে তৈরি হচ্ছে হতাশা। সেসব থেকেই আত্মহত্যা করেছেন দেশটির এক দিনমজুর।

গত রোববার ঘটনাটি ঘটে মালদায়। ৫৪ বছর বয়সী এক দিন মজুরের মরদেহ গাছে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তার স্ত্রী জানান, দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন তার স্বামী। লকডাউনের কাজ করতে পারছিলেন না। যার কারণে প্রয়োজনীয় ওষুধ কেনার টাকা ছিল না।

স্থানীয়দের ধারণা, হতাশা ও অবসাদ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

লকডাউনের কারণে দিনমজুর আত্মহত্যার তৃতীয় ঘটনা এটি ভারতে। এর আগে কলকাতার দুই দিনমজুর এ ঘটনা ঘটায়। পরিবারের অভাবের দুশ্চিন্তায় তারা এ পথ বেছে নেন বলে জানা গেছে। উভয়েই উত্তর কলকাতার ভারত সঞ্চার নিগম লিমিটেডের চুক্তিভুক্ত দিনমজুর ছিলেন।

মার্চে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংকট নিরসনে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে বারণ করেন তিনি।

ভারতে এখন পর্যন্ত চার হাজার ৮৫৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১৩৭ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD