বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

লালমনিরহাটে প্রশাসনকে খাদ‌্যসামগ্রী হস্তান্তর ওয়ালটনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

লালমনিরহাট প্রতিনিধি : মানবিক সাহায্যের অংশ হিসেবে লালমনিরহাট জেলা প্রশাসনকে ৩০০ ব্যাগ খাদ‌্যসাগ্রী হস্তান্তর করেছে ওয়ালটন গ্রুপ।

মঙ্গলবার (৭ এপ্রিল) ওয়ালটনের লালমনিরহাট শাখা ব্যবস্থাপক কবির আহমদ এবং রশিদুল ইসলাম জেলা প্রশাসকের অফিসে ব‌্যাগগুলো হস্তান্তর করেন।

এসময় জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) মো. আলী হায়দার এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাগগুলোতে পাঁচ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার তেল, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার ও একটি করে সাবান ছিল।

ওয়ালটনের লালমনিরহাট নর্থবেঙ্গল এবং মিশন মোড় শাখার ব্যবস্থাপকরা জানান, লালমনিরহাট জেলায় করোনা পরিস্থিতিতে এর আগেও প্রতিটি প্লাজা থেকে অসহায় মানুষকে সহোযোগিতা করা হয়েছে। চিকিৎসকদের জন্য পিপিই দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় জেলা প্রশাসনকে এই মানবিক সাহায্য হস্তান্তর করা হলো।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) মো. আলী হায়দার ওয়ালটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন ‘দাতারা ইচ্ছে করলে এলআর ফান্ডেও টাকা সহায়তা দিতে পারেন। প্রধানমন্ত্রীর পরিস্কার নির্দেশনা আছে- যারা ত্রাণ দেবে, তারা যেন জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দেয়।’

জেলা প্রশাসক আবু জাফর ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ওয়ালটন যেভাবে মানুষের পাশে দাঁড়ালো, সেভাবে জেলার বিত্তবান এবং অন্যান্য কোম্পানিগুলো এগিয়ে এলে দরিদ্রদের জন‌্য ভালো হয়।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD