বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

কারখানা স্থানান্তরের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকরা গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড কলমেশ্বর এলাকায় এ বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার এসআই কামরুজ্জামান জানান, সাইনবোর্ড কলমেশ্বর এলাকায় ব্যান্ডো ফ্যাশন লিমিটেড নামক একটি কারখানা শ্রীপুরে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

পরে শ্রমিকরা কারখানার সামনে নোটিশ দেখতে পায়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শত শত শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে মেট্রোপলিটন ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ওই কারখানায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।

যেসব শ্রমিক শ্রীপুরে গিয়ে কাজ করতে আগ্রহী, তারা সেখানে যোগ দিতে পারবেন। এ ছাড়া অন্যান্য শ্রমিকের বেতন পরিশোধ করবেন বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD