বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

লেবানন থেকে দেশে ফিরলেন ৭১ বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর সেদেশে আটকে পড়া ৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার।

১০ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে দেশটিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ত্রান সহায়তা পাঠায় সরকার। সেই বিমানে আজ সকাল সোয়া ৭টার দিকে ৭১ জনকে ফিরিয়ে আনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ফ্লাইটে ৭৩ জন বাংলাদেশি ফেরার কথা ছিল, ফিরেছেন ৭১ জন।

এর আগে লেবাননের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণে চার বাংলাদেশি নিহত হন। এতে আহত হন বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি।

নিহত চার বাংলাদেশি হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি (২৫) ও মো. রাসেল (২২), মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD