বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে নতুন মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

কক্সবাজারের মহেশখালীর আলোচিত আবদুস সাত্তার হত্যার ঘটনায় থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে মহেশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ভিকটিম আবদুস সাত্তারের স্ত্রী হামিদা আক্তার (৪০)।

তবে এ মামলার শুনানি হলেও আদালত কি আদেশ দিয়েছেন তা এখনো জানা যায়নি। মামলায় ওসি প্রদীপ ছাড়া পুলিশের আরও ৫ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন- থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ, এসআই ইমাম হোসেন, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম, এএসআই শাহেদুল ইসলাম ও এএসআই আজিম উদ্দিন।

২৯ আসামির মধ্যে ‘প্রধান আসামি’ হিসেবে রয়েছেন ফেরদৌস বাহিনীর প্রধান ফেরদৌস (৫৬)। ভিকটিম আবদুস সাত্তার হোয়ানক পূর্ব মাঝেরপাড়ার মৃত মৃত নুরুচ্ছফার ছেলে। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

জানা গেছে, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে ফেরদৌস বাহিনীর সহায়তায় হোয়ানকের লম্বাশিয়া এলাকায় তার স্বামী আবদুস সাত্তারকে হত্যা করা হয়। এ ঘটনায় থানা মামলা নেয়নি। পরে ভুক্তভোগি পরিবার উচ্চ আদালতের শরণাপন্ন হলে উচ্চ আদালত রিট পিটিশন (নং-৭৭৯৩/১৭) মূলে ‘ট্রিট ফর এফায়ার’ হিসেবে গণ্য করতে পুলিশকে আদেশ দেন। সেই আদেশের আলোকে একই বছরের ১৭ জুলাই কক্সবাজারের পুলিশ সুপারকে লিখিত দরখাস্ত দেওয়া হলেও পুলিশ এ আবেদন আমলে নেয়নি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD