বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ভারতে বাড়ছে লক ডাউনের সময়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন করোনাভাইরাসের বিস্তারের ঠেকাতে দেশজুড়ে জারিকৃত লক ডাউন ১৪ এপ্রিল প্রত্যাহার করে নেয়া সম্ভব নয় । মঙ্গলবার দেশটির সব রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই লক ডাউন বৃদ্ধি করা হতে পারে বলে জানান তিনি।

সর্বদলীয় এই ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি বলেন, তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা পরামর্শ করবেন। তারপরও লক ডাউন প্রত্যাহার করে নেয়া সম্ভব হবে না। কোভিড-১৯ এর পর জীবন আগের মতো হবে না। আমাদের সামনে প্রাককরোনা এবং করোনা পরবর্তী সময়ে বিভক্ত হবে।

রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই সময়ে ব্যাপক আচরণগত, সামাজিক ও ব্যক্তিগত পরিবর্তন আসবে।প্রত্যেকটি জীবন বাঁচানোই এখন সরকারের অগ্রাধিকার। বর্তমানে দেশে সামাজিক জরুরি অবস্থা চলছে। আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে এবং এটা অব্যাহত রাখতে হবে।

ভারতে এখন পর্যন্ত ৫ হাজার ১৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া এই ভাইরাসে মারা গেছেন অন্তত ১৪৯ জন।

১৩০ কোটি মানুষের এই দেশটিতে ২১ দিনের লক ডাউন চলছে; যা আগামী ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় চলতি সপ্তাহেই এই লক ডাউনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেবেন মোদি। তার আগে মঙ্গলবার সর্বদলীয় এই ভিডিও কনফারেন্সে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন তিনি।

দেশটির বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরাও লক ডাউনের সময় বাড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনা পরিস্থিতি ভারতে সর্বোচ্চ আকার ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD