বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বঙ্গোপসাগরে জাহাজডুবি, এখনো ১৩ নাবিক নিখোঁজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

বঙ্গোপসাগরে ভাসানচরের অদূরে এক হাজার ৮০০ টন গম নিয়ে ডুবে গেছে ‘এমভি আখতার বানু’ নামের একটি জাহাজ। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি জাহাজটির ১৩ জন নাবিকের।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মো. নবী আলম। তিনি জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে আমদানি করা গম খালাস করে নারায়ণগঞ্জ যাচ্ছিল ‘এমভি আখতার বানু’। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে জাহাজটি ডুবে যায়। এরপর থেকে ওই জাহাজের ১৩ নাবিকের কোনো খোঁজ মেলেনি।

নবী আলম বলেন, দুর্ঘটনার পরপরই বিষয়টি আমরা কোস্টগার্ড পূর্বাঞ্চল ও হাতিয়া কোস্টগার্ডকে জানিয়েছিলাম। কিন্তু তারা উত্তাল সাগরে অভিযান চালায়নি। মালিকপক্ষও জাহাজ পাঠায়নি। সকালে আমরা তাদের কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছি।’

লাইটার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রহিম বলেন, ‘জাহাজটির স্থানীয় এজেন্ট মাঝিরঘাটের শাহ আমানত শিপিং। পরিবহন করছিল আবুল খায়ের গ্রুপের গম। মালিকপক্ষকে বারবার বলেছি, নাবিকদের উদ্ধারে জাহাজ পাঠাতে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি।’

এ বিষয়ে শাহ আমানত শিপিংয়ের কর্মকর্তা পারভেজ বলেন, ‘নৌবাহিনী ও কোস্টগার্ডকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছিল। এছাড়া স্থানীয়ভাবে ট্রলার দিয়ে খোঁজাখুঁজি করেও নাবিকদের পাওয়া যায়নি।’

উল্লেখ্য, শনিবার সকালে সাগরের একই এলাকায় বিরূপ আবহাওয়ার মধ্যে অপরিশোধিত দুই হাজার টন চিনি নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়া পথে উত্তাল সাগরে আরও একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। তবে জাহাজের ১২ নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD