শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

চট্টগ্রামে ভ্রাম্যমাণ ‘ফ্রি সবজি বাজার’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের কারণে দেশব্যাপী সাধারণ ছুটি চলায় বেকার হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। তাদের সহযোগিতায় এগিয়ে আসছেন অনেকেই। কেউ আর্থিক সাহায্য করছেন আবার কেউ চাল,ডাল,তেল,আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দিচ্ছেন। তবে কেউ কাঁচাবাজার কিনে দিচ্ছেন না।

ফলে অনেকে শুধু ডাল-ভাত খেয়ে বেঁচে আছেন। তাই সংকট মোকাবেলায় এগিয়ে এলেন চট্টগ্রামের একদল তরুণ। তারা নগরীর চান্দগাঁও এলাকায় ভ্রাম্যমাণ ফ্রি সবজির বাজার চালু করেছেন। এখান থেকে প্রতিদিন একজন ব্যক্তি সর্বোচ্চ দুই ধরনের সবজি প্রয়োজন অনুযায়ী পরিমাণমতো নিতে পারবেন।

এই ভ্রাম্যমাণ বাজারে সারি সারি ভ্যান ভর্তি বিভিন্ন ধরনের সবজি সাজিয়ে রাখা হয়েছে। এসব ভ্যানে টমেটো, বাঁধাকপি, লাউসহ বিভিন্ন ধরনের সবজি রয়েছে। সাধারণ মানুষ বিনামূল্যে এখান থেকে সবজি কিনতে পারছেন। গত ৪ এপ্রিল থেকে বাজারটি চালু করা হয়েছে।

এ বিষয়ে উদ্যোক্তাদের একজন বলেন, করোনার বিস্তার রোধে সবাইকে ঘরে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। তারপরও কাঁচাবাজারের জন্য মানুষের বের হতে হচ্ছে। অনেকে অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় নিত্যপণ্য কিনতে পারছেন না।

তাদের জন্যই মূলত এ উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিদিন পাঁচটি ভ্যানে করে সবজি বিতরণ করা হচ্ছে। প্রতিটি ভ্যানে ১০০ কেজি করে সবজি আছে। সবমিলিয়ে দৈনিক ৫০০ কেজি সবজি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১৮ জনে। এ ছাড়া মৃত্যুবরণ করেছেন আরো ৩ জন। মোট মৃত্যু হয়েছে ২০ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন। আর চট্টগ্রামে দুই জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD