বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন হোম কোয়ারেনটাইনে ৮৩ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার একজন সিনিয়র অফিসার করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার (৮ এপ্রিল) ব্যাংকটির আক্রান্ত ওই কর্মকর্তা বাদে আরও ৮৩ জন কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ শামসুল ইসলাম এ তথ্য নিশ্চত করেছেন।

শামসুল ইসলাম বলেন, আমাদের ব্যাংকের প্রিন্সিপাল শাখার একজন সিনিয়র কর্মকর্তা আজ (বুধবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে আমাদের যা করণীয়, আমরা তার সবই করেছি।

তিনি বলেন, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় অক্রান্ত কর্মকর্তাসহ মোট ৮৪ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করতেন। আমরা সবাইকে হোম কোয়ারেনটাইনে পাঠিয়ে দিয়েছি। তারা সবই আগামী ১৪ দিন হোম কোয়ারেনটাইনে থাকবেন এবং ব্যাংকের শাখাটি লকডাউন থাকবে।

অগ্রণী ব্যাংকের এই ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার কাজ এখন থেকে মতিঝিল দিলকুশার আমিন কোর্ট ভবনের বৈদেশিক লেনদেন শাখা থেকে পরিচালিত হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD