বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

এডিসের প্রজননস্থল পাওয়ায় ৭ মামলা, জরিমানা আদায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৮৭টি স্থাপনা পরিদর্শন করে ৭টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া গেছে। এতে ৭টি মামলা দায়ের ও ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার ডিএনসিসি এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ৭ম দিনের চিরুনি অভিযানে এসকল মামলা ও জরিমানা আদায় করা হয়।

ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত গতকাল অঞ্চল-১ এ ১৬ নং ওয়ার্ডের কলাবাগান এলাকা, অঞ্চল-২ এ ৫ নং ওয়ার্ডের রাজারবাগ ও সবুজবাগ এলাকা এবং অঞ্চল-৩ এ হাজারীবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৩২টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায় বিধায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ৪টি মামলা দায়ের করেন ও ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানকালে ৪টি স্থাপনায় মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ৪টি স্থাপনার মালিকদেরকে সতর্ক করা।

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ১৫টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল ও ১টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পায়। এ সময় ১টি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। একই সাথে অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৪০টি স্থাপনা পরিদর্শন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল এবং ৮টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে খুঁজে পায়। এ সময় ২টি মামলা দায়ের ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলো এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ১৩ স্থাপনার মালিকদেরকে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করেন।
(আগামী মঙ্গলবার যথারীতি ভ্রাম্যমাণ আদালত ৩টি অভিযান পরিচালনা করবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD