বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বিদেশিদের জন্য খুলল স্থলবন্দর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

বিদেশিদের চলাচল পাঁচ মাস বন্ধ থাকার পর সীমিত আকারে খুলল স্থলবন্দর। প্রকল্প এবং শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করা বিদেশি নাগরিকরা শর্ত সাপেক্ষে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।

গত ২৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে দেশের সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রকল্পগুলোর কাজের ধারা অব্যাহত রাখা এবং শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া/কার্যক্রম চলমান রাখার স্বার্থে এ সংশ্লিষ্ট কার্যক্রমে নিয়োজিত বিদেশি নাগরিকদের তিনটি শর্ত মানা সাপেক্ষে স্থলবন্দর (বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারি, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা এবং আখাউড়া) বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হলো।

বিদেশিদের বাংলাদেশে আগমের জন্য বৈধ ভিসা থাকতে হবে। ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে ইস্যুকৃত পিসিআরভিত্তিক কোভিড নেগেটিভ সনদ (ইংরেজিতে অনুবাদ করা কপিসহ) এন্ট্রি পোর্টের দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা এবং ইমিগ্রেশন কাউন্টারে প্রদান করতে হবে। এন্ট্রি পোর্টে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের পরীক্ষায় কোভিড-১৯ উপসর্গমুক্ত হিসেবে বিবেচিত হতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

গত মার্চ মাসে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এই পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২ মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব স্থলবন্দরের মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD