বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

লেবাননে থাকা বাংলাদেশের জাহাজ মেরামত করবে তুরস্ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামত করে দিতে এগিয়ে এসেছে তুরস্ক। শুক্রবার এক টুইটবার্তায় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার পেজে বার্তায় বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর জাহাজ বানৌজা বিজয় মেরামত করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের সময় বন্দরের কাছে থাকা বাংলাদেশের নৌবাহিনী জাহাজ বানৌজা বিজয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।

ওই ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ ১০৮ প্রবাসী আহত হন। নিহত হয়েছেন ৫ বাংলাদেশি।প্রসঙ্গত, গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে এমোনিয়াম নাইট্রেটের ভয়াবহ বিস্ফোরণে ১৭৮ জনেরও বেশি মানুষ নিহত হন। আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD