বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কুয়েতে বাংলাদেশি মা-মেয়েকে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

কুয়েতে বাংলাদেশি এক নারী (৫৬) ও তার মেয়ের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। দেশটির জিলিপ অঞ্চলে একটি বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহে রক্তের দাগ পাওয়া গেছে। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) কুয়েতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে নিহত ওই নারীর নাম মমতা এবং তার মেয়ের নাম স্বর্ণলতা। বাংলাদেশে তাদের বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ আনিসুজ্জামান জানান, জিলিপ এলাকায় মা ও মেয়ে বাড়িতে একা থাকতো। গতকাল রাতে ছুরি দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনিসুজ্জামান বলেন, ‘আমি ওই অঞ্চলের পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে জেনেছি রাতে ওই মা-মেয়েকে হত্যা করা হয়েছে। সকালে তাদের মৃতদেহ ওই বাসায় পাওয়া যায়। লাশের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

রাষ্ট্রদূত আরও জানান, দেশটির ওই অঞ্চলে অনেক বাংলাদেশি বসবাস করে। এ বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানান তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD