বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

১৪ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ভারতের ভূখণ্ডে আবুল কাশেম (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার ১৪ দিন পর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চল্লিশপাড়া সীমান্তের ৮৫/১০ (এস) সীমান্ত পিলার সংলগ্ন নো ম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি ফেরত দেয়া হয়।

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ ব্যাটালিয়নের জলঙ্গী ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিং। এ সময় জলঙ্গী থানা পুলিশের পক্ষে এসআই খুরশিদ আলম উপস্থিত ছিলেন। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুণ্ডি কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি নিশিকান্ত। পরে নিহতের পরিবারের পক্ষে ছোট ভাই মিঠু মরদেহ বুঝে নেন।

গত ১৪ আগস্ট রাতে আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তে ভারতের ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশ করলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। নিহত আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD