বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

হাওরে পর্যটকের মৃত্যু, আহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

মিঠামইনে হাওরে ঘুর‌তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে মাহমুদুল হাসান চৌধুরী (৩২) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে মিঠামইন উপ‌জেলার হাওরের হাসানপুর সেতু এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত মাহমুদুল হাসান চৌধুরী (৩২) গাইবান্ধা জেলার পলাশবা‌ড়ি উপ‌জেলার না‌নিয়াপাড়া গ্রা‌মের আব্দুল মা‌লেক চৌধুরীর ছে‌লে। তিনি দিনাজপু‌রের ফুলপুর উপজেলা কার্যাল‌য়ে সহকা‌রী প্রোগ্রামার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

আহতরা হলেন- ঢাকার ম‌তি‌ঝিল এলাকার আমিনুল হ‌কের ছে‌লে শামসুল হক (৩৬), ঢাকার মিরপুরের হাউজিং স্টাফ কোয়ার্টা‌রের বা‌সিন্দা আবুল খা‌য়ের নিজামীর ছে‌লে তান‌ভির খা‌য়ের (৩০), কু‌মিল্লার ম‌মিনুল হ‌কের ছে‌লে ফকরুল ইসলাম (২৮) ও নৌকার মা‌ঝি কি‌শোরগ‌ঞ্জের ইটনা উপ‌জেলার পাঁচকাওনিয়া গ্রা‌মের মুস‌লিম খাঁর ছে‌লে আবুল কালাম।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থে‌কে একসঙ্গে ১৪-১৫ জন বন্ধু কি‌শোরগ‌ঞ্জের হাওরের পর্যটন এলাকায় ঘুর‌তে আসেন। তারা ক‌রিমগঞ্জ উপ‌জেলার বা‌লি‌খোলা ঘাট থে‌কে এক‌টি ইঞ্জিনচা‌লিত নৌকায় ক‌রে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রা‌মের অলও‌য়েদার সড়‌কে ঘু‌রতে যান।

সেখান থে‌কে ফেরার প‌থে সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে মিঠামইন উপ‌জেলার হাওরের হাসানপুর সেতুর কা‌ছে পা‌নির ওপর হে‌লে থাকা পল্লী বিদ্যু‌তের এক‌টি তা‌রের স্প‌র্শে পু‌রো নৌকা‌টি বিদ্যুতা‌য়িত হ‌য়ে প‌ড়ে। এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে চারজনকে কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে ও নৌকার মাঝি আবুল কালামকে ক‌রিমগঞ্জ উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। রাত ১০টার দিকে হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় মাহমুদুল হাসান চৌধুরীর মৃত্যু হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জা‌কির রাব্বানী বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD