বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ছেলেসহ পুলিশ সদস্য নিখোঁজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীতে বেড়াতে গিয়ে ট্রলার থেকে পড়ে এক পুলিশ সদস্য ও তার ছেলে নিখোঁজ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালনাঘাটে মধুমতী নদীতে এ ঘটনা ঘটে।

শনিবার ভোর থেকে তাদের উদ্ধার করতে বাংলাদেশ নৌবাহিনীর খুলনা অঞ্চলের সাত সদস্যের ও বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল কাজ করছে বলে জানা গেছে।

নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম আবু মুসা রেজওয়ান (২৮) ও তার ছয় মাস বয়সী শিশুপুত্র আনাস।

আবু মুসা পুলিশ সদর দফতরে কর্মরত ছিলেন। তিনি লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আজাদ মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মুসা তার কর্মস্থল থেকে এক সপ্তাহ আগে ছুটিতে বাড়িতে ফেরেন।

গত শুক্রবার বিকালে ট্রলার ভাড়া করে মুসা তার স্ত্রী, ছেলেসহ আটজন আত্মীয় মিলে কালনাঘাট এলাকার মধুমতি নদীতে ঘুরতে বের হন।

নদীতে ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় তারা ঘাটের দিকে ফিরছিলেন। এ সময় কালনা ঘাটে নির্মাণাধীন সেতু এলাকায় এসে মাঝ নদীতে তাদের ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

এতে স্রোতের তোড়ে ট্রলারটি নির্মাণাধীন কালনা সেতুর একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD