বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

পাবনা-৪ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৩০ আগস্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

পাবনা-৪ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এজন্য দলটি রোববার (৩০ আগস্ট) দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে।

শনিবার (২৯ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে। আগামী ৩১ আগস্ট (সোমবার) বেলা ২টার মধ্যে উক্ত ফরম জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীগণকে উক্ত সময়ের মধ্যে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে দলটি।

৩১ আগস্ট বিকেল ৫টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

গত ২ এপ্রিল মারা যান পাবনা-৪ আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। তার মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD