শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

সরকারি কর্মকর্তাদের বিদেশ পাঠানোর সুপারিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে পাঠানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ সফরের পর মন্ত্রণালয় বা অধিদপ্তরে বদলি হন। এ জন্য বিদেশ সফরে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন না। তাই স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ পাঠাতে হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মন্ত্রী শ. ম. রেজাউল করিম, মো. মাহবুব-উল-আলম হানিফ, ছোট মনির, নাজমা আকতার ও কানিজ ফাতেমা আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠক শেষে সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের অস্থায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ প্রদান করলে প্রশিক্ষণে প্রাপ্ত তাদের অর্জিত জ্ঞান থেকে মন্ত্রণালয় খুব বেশি লাভবান হয় না। সাধারণত প্রশিক্ষণ গ্রহণের কিছুদিন পরেই তাদের অন্য মন্ত্রণালয়ে বদলি হয়ে যায়। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান থেকে সর্বোচ্চ সুফল পেতে মন্ত্রণালয়ের অস্থায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিবর্তে মন্ত্রণালয়ের স্থায়ী কর্মকর্তা, কর্মচারীদের প্রয়োজনীয় বিদেশ প্রশিক্ষণে প্রেরণের সুপারিশ করা হয়।

কমিটি সূত্র জানায়, বৈঠকে সামুদ্রিক মৎস্য বিল-২০২০ ও মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিল-২০২০ পরীক্ষা-নিরীক্ষা শেষে বিল দুটি সংশোধিত আকারে সুপারিশ করা হয়। এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতিতে সর্বোচ্চ গুরুত্বারোপের তাগিদ দেওয়া হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD