বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

লেবাননে বিস্ফোরণ: ৩১ দিন পর ধ্বংসস্তুপে জীবনের সন্ধান!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : লেবাননে বন্দর বিস্ফোরণের ৩১ দিন পর ধ্বংসস্তুপে জীবনের সন্ধান পেলো চিলির উদ্ধারকারী দল। জীবিত মানুষের সন্ধানে চলছে জোরালো তল্লাশি।

দলটির একাধিক সদস্যের দাবি, স্ক্যানিং মেশিনের সাহায্যে শ্বাস-প্রশ্বাস এবং হৃদস্পন্দন শনাক্ত করেছেন তারা। প্রাথমিকভাবে একজন শিশু জীবিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া একটি মরদেহ থাকারও সম্ভাবনা রয়েছে।

এর আগে, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বন্দর এলাকার ধ্বংসস্তুপে পরিণত হওয়া বাড়িটিতে মানুষের সন্ধান পাওয়ার ইঙ্গিত দেয়। উদ্ধারকারী দলের প্রত্যাশা- কাউকে জীবিত পাওয়া গেলে এটা হবে অলৌকিক ঘটনা। এছাড়া, নতুনভাবে বন্দর এলাকায় মিলেছে আরও ৪ টন অ্যামোনিয়াম নাইট্রেট।

৬ আগস্ট বৈরুত বন্দরে মর্মান্তিক বিস্ফোরণে প্রাণ যায় কমপক্ষে দু’শো মানুষের, আহত ৬ হাজারের বেশি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD