বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সড়ক ও ফুটপাত দখল করতে দেয়া হবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

যতই ক্ষমতাবান হোক সড়ক ও ফুটপাত দখল করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম তিনি বলেছেন, এই শহরের ফুটপাতে কোন ধরনের নির্মাণসামগ্রী বা অন্য কোন সামগ্রী রেখে ব্যবসা করতে পারবেন না। এই ঢাকা শহরে আমরা জীবিকা নির্বাহ করি।

ঢাকা শহরকে যত্রতত্রভাবে শেষ করে ফেলবেন, এটি হতে দেওয়া যাবে না। সোমবার গুলশানে সকাল সাড়ে নয়টায় ফুটপাত ও সড়ক থেকে অবৈধ নির্মাণসামগ্রী ও স্থাপনা জব্দ ও নিলাম কার্যক্রম পরিদর্শনকালে মেয়র এ কথা বলেন। অবৈধ বিলবোর্ড সম্পর্কে মেয়র বলেন, আমি আরেকটা বার্তা দিতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যত্রতত্রভাবে সাইনবোর্ড, বিলবোর্ডে ভরে গেছে। সাইনবোর্ডের জন্য কেউ কোন পারমিশন নিচ্ছেন না।

আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা নির্ধারিত ট্যাক্স সিটি কর্পোরেশনে দিয়ে তারপরে সাইনবোর্ড লাগাতে পারেন। যে কোনো ধরনের সাইনবোর্ড, বিলবোর্ডে সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে ট্যাক্স দিয়ে তারপরে লাগাতে পারবেন। তা না হলে আগামী ১৪ তারিখ হতে যত ধরনের সাইনবোর্ড আছে, সে সাইনবোর্ডও উচ্ছেদ শুরু হবে। অতিরিক্ত সাইনবোর্ড লাগিয়ে অনেকে ঢাকা শহরের সৌন্দর্য নষ্ট করছেন, এ ধরনের কাজ থেকে বিরত থাকুন। আমাদের অভিযান চলবেই চলবে। আমি আবারো বলছি আমাদের সড়ক এবং ফুটপাতে যত অবৈধ নির্মাণসামগ্রী বা অন্যকোন সামগ্রী থাকবে তা নিলাম হয়ে যাবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD