শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনের সংশোধিত প্রতিরক্ষা নতুন আইনে প্রভাব পড়বে প্রায় প্রতিটি খাতে মালয়েশিয়ায় ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর ঘোষণা ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম

সিগারেট কারখানা চালু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের প্রকোপে দেশে বন্ধ আছে গার্মেন্টস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাটসহ প্রায় সবকিছু। কিন্তু এর মধ্যেই আবেদনের প্রেক্ষিতে কয়েকটি সিগারেট কারখানা চালু করার অনুমতি দিয়েছে সরকার। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, প্রশ্নের জবাবে বলা হয়, সিগারেটকে বিবেচনা করা হয়েছে ‘নিত্যপণ্য’ হিসেবে।

করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে বিশেষজ্ঞদের সতর্কবার্তা এবং তামাকবিরোধী সংগঠনগুলোর আপত্তির মুখেও কারখানা চালু করার অনুমতি দেওয়া হয়েছে জাপান টোবাকো ও ব্রিটিশ-অ্যামেরিকান টোবাকো কোম্পানিকে। এছাড়া শিগগিরই আকিজ গ্রুপ তাদের তামাক কারখানা চালু করার অনুমতি পেতে যাচ্ছে।

শিল্প মন্ত্রণালয় থেকে এমন অনুমতির প্রতিলিপি পাঠানো হয়েছে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রতি, যেন এসব পণ্য উৎপাদন, পরিবহন, মোড়কীকরণ এবং বাজারজাতকরণে কোনো বাধার সৃষ্টি না করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মোখলেছুর রহমান আকন্দ বলেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও তামাকপণ্য বাংলাদেশে নিষিদ্ধ নয়। সরকার যেসব পণ্যকে নিত্যপণ্য হিসেবে বিবেচনা করে তার মধ্যে সিগারেটও আছে। তাছাড়া করোনাভাইরাসের কারণে অর্থনীতিতে একটা স্থবিরতা দেখা দিয়েছে। এমতাবস্থায় সর্বোচ্চ রাজস্ব আয় করা এই শিল্প চালু রাখার সিদ্ধান্ত হয়েছে সঙ্গত কারণেই। এক্ষেত্রে তাদেরকে কারখানার ভেতর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছে অন্তত ২০টি তামাকবিরোধী প্রতিষ্ঠান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD