বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চাল চুরির মহোৎসব চলছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর থেকেও চাল চোরের সংখ্যা বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার এক ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, করোনার সংকট মোকাবেলায় সরকার যে পরিমাণ চাল বিতরণ করছে, তা পর্যাপ্ত নয়। এখন আবার মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে যোগ হয়েছে চাল চুরির মহোৎসব। হিসাব করলে দেখা যায়, দেশে করোনা রোগীর থেকেও চাল চোরের সংখ্যা বেশি।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কম দামে চাল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু যে পরিমাণ চাল বিতরণ করা হচ্ছে, তা পর্যাপ্ত নয়। অথচ এই পরিস্থিতির মধ্যেও ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজরা ত্রাণ ও স্বল্পমূল্যের চাল আত্মসাৎ করছেন।

ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, চাল চোরদের থামাতে হলে এটা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই।

শঙ্কা প্রকাশ করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, প্রতিদিনই নতুন নতুন জেলা ও অঞ্চলে করোনা রোগী পাওয়া যাচ্ছে। এ সংখ্যাটা কমিউনিটি ট্রান্সমিশন আকারে ক্রমশ বাড়ছে। সময়মতো কার্যকর পদক্ষেপ না নেয়াতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় এখনো গতি আসেনি অভিযোগ করে তিনি বলেন, নমুনা সংগ্রহে গলদ ও ল্যাবগুলোর সক্ষমতা কাজে না লাগানোয় গতি সঞ্চার হচ্ছে না। এ ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD