শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩ বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি ২৭ দিন মহাসাগরে ভেসে অবশেষে উদ্ধার, প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

চট্টগ্রামে করোনা আক্রান্ত শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

লাইট নিউজ প্রতিবেদক : চট্টগ্রামে রোববার করোনা শনাক্ত প্রতিবন্ধী শিশুটি মারা গেছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। মৃত ৬ বছর বয়সি শিশুটি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সিভিল সার্জন বলেন, রাত আড়াইটায় ওই শিশুকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। পরে ৩টার দিকে তার মৃত্যু হয়। এখন নিয়ম অনুযায়ী তার দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, করোনায় মৃতদের নগরের বায়েজিদ বোস্তামি এলাকার আরেফিন নগরের একটি কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

লাইটনিউজ/ইকে

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD