বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ঢাকায় লাঠি পার্টি’র দৌরাত্ম্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

করোনা আতঙ্কে পুরো ঢাকাই  লকডাউন। রাস্তা-ঘাট ফাঁকা, মানুষ বাসা থেকে বের হচ্ছেন না। তবে পেটের দায়ে নিম্ন আয়ের কিছু মানুষ বাধ্য হয়ে বের হচ্ছেন। দিনের কিছু সময় সতর্কতার সঙ্গে রিকশা চালিয়ে কিছু আয় করার চেষ্টা করছেন। কিন্তু ঢাকার অলি-গলিতে লাঠি হাতে ঘুরে বেড়ানো কিছু যুবক চড়াও হচ্ছেন তাদের ওপর।

স্থানীয় লোকজন এদের নাম দিয়েছে ‘লাঠি পার্টি’। একান্ত জরুরি কাজে বাইরে নামলেও এদের হম্বিতম্বি আর লাঠির আঘাতে ঘরে ফিরতে হয়। লোকজনকে হয়রানি আর মারধর করা কারা এই লাঠি পার্টির সদস্য? পুলিশ কি তাদের দায়িত্ব দিয়েছে? মুগদা থানার অফিসার ইনচার্য প্রলয় কুমার সাহা বলেন, মানুষকে ঘরে ফেরাতে আমরা কোনো লাঠি পার্টিকে দায়িত্ব দিইনি। তবে খবর পেয়েছি, এমন অতি উৎসাহী কিছু লোক ঢাকার বিভিন্ন এলাকায় মানুষকে হয়রানি করছে।

আপাতভাবে কাজটা ভালো মনে হলেও অতি উৎসাহী হয়ে এরা মানুষকে হয়রানি করছে। রিকশাওয়ালাসহ নিম্নবিত্ত মানুষের গায়ে হাত তুলছে তুচ্ছ কারণে। নারীদেরকে অসম্মান করছে। বয়সে বড়দের গায়েও লাঠি দিয়ে আঘাত করার ঘটনা ঘটছে অহরহ। স্থানীয় রাজনৈতিক প্রভাববলয়ে থাকায় এদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারছে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD