মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী
হতভম্ব এলাকাবাসী

একই দিনে মা-বাবা ও মেয়ের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়ার মিরপুরে মা-বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই দিনে তিনজনের এমন মৃত্যুতে হতভম্ব এলাকাবাসী।

ইতোমধ্যে তিনজনেরই মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। মৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামের লালন মল্লিক (৭০), লালন মল্লিকের স্ত্রী আনজেরা খাতুন (৬৫) ও লালন মল্লিকের মেয়ে মক্কেল আলীর স্ত্রী আঙ্গুরী খাতুন (৪০)।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বাড়িতে অসুস্থ অবস্থায় মারা যান লালন মল্লিকের স্ত্রী আনজেরা খাতুন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় গোবিন্দগুনিয়া কবরস্থানে তাকে জানাযা শেষে দাফন করা হয়। এদিকে মায়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মেয়ে আঙ্গুরী খাতুন। নিজ বাড়িতে গিয়ে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তিনি মারা যান।

এদিকে বড় মেয়ে মিরপুর পৌরসভার নওয়াপাড়া এলাকায় স্বামীর বাড়িতে মারা গেছেন। এ খবর শুনে নিজ বাড়িতেই বেলা সাড়ে ১১টায় মারা যান লালন মল্লিক। মাত্র ১২ ঘণ্টার মধ্যে মা, মেয়ে ও বাবার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় গোবিন্দগুনিয়া কবরস্থানে দাফন করা হয় লালন মল্লিকের স্ত্রী আনজেরা খাতুনকে, দুপুর ২টায় পৌরসভার নওয়াপাড়া কবরস্থানে দাফন করা হয় তার মেয়ে আঙ্গুরী খাতুনকে এবং বিকেল ৫টায় গোবিন্দগুনিয়া কবরস্থানে দাফন করা লালন মল্লিককে।

ধুবাইল ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম জানান, এটা খুবই মর্মান্তিক ঘটনা। দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন আনজেরা খাতুন। শুক্রবার রাতে মারা যান তিনি। সকাল ৯টায় তাকে আমরা দাফন করি। বেলা ১১টায় জানতে পারি তার মেয়ে আঙ্গুরী খাতুন মারা গেছে। কিছুক্ষণ পরেই জানতে পারি যে স্ত্রী ও মেয়ের শোকে নিজ বাড়িতে মারা গেছেন লালন মল্লিক।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD