শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা বেআইনি: চীন ও রাশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের যে চেষ্টা আমেরিকা করছে তা আবারো প্রত্যাখ্যান করেছে চীন ও রাশিয়া।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘে নিযুক্ত চীন ও রাশিয়ার স্থায়ী প্রতিনিধিরা নিরাপত্তা পরিষদের কাছে দেয়া এক চিঠিতে এ কথা জানান। চিঠিতে তারা বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি।

চীনা স্থায়ী প্রতিনিধি ঝাং জুন ও রুশ স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া যৌথভাবে লেখা ওই চিঠিতে আরো বলেছেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলোর ওপর স্থগিতাদেশ আগের মতোই বহাল থাকবে।

নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য প্রায় সব দেশের বিরোধিতা থাকা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শনিবার দাবি করেন, অস্ত্র নিষেধাজ্ঞাসহ ইরানের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে।

কিন্তু তার এ বক্তব্যের বিরোধিতা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব দেশ। চীন ও রাশিয়ার আগে তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি বলেছে, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গেছে বলে তার পক্ষে আর ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব নয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD