শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩ বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

রাজধানীর লিংক রোডে ত্রাণের জন্য বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

রাজধানীর বাড্ডা এলাকার লিংক রোডে ত্রাণের জন্য কয়েকশ কর্মহীন মানুষ বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকে তাদের বিক্ষোভ শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করলেও কাজ হয়নি। এ সময় রাস্তায় রিকশা উল্টে রেখে তারা বিক্ষোভ দেখান।

স্থানীয় কাউন্সিলদের কাছে ত্রাণ না পেয়ে তারা রাস্তায় বিক্ষোভ শুরু করেন। মুখ দেখে ত্রাণ দেয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। তাদের কেউ কেউ সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ দেয়ার দাবি করেছেন।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কেউ বাড়ি বাড়ি কাজ করেন, কেউ রাজমিস্ত্রী, কেউ রিকশাচালক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD