বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ঝড়ের পূর্বাভাস:আবহাওয়া অধিদপ্তর।

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের (কোভিড-১৯) আতঙ্কে কাঁপছে গোটা দেশ। সংক্রমণের হাত থেকে বাঁচতে ঘরবন্দি প্রায় সবাই। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে। তবে এই পাঁচ বিভাগের কয়েকটি জায়গা ছাড়া দেশের অন্যান্য বিভাগের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এতে আরো বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস আরো জানায়, আগামী তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবণতা বাড়তে পারে।

আজ সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া সিলেট ও রাঙ্গামাটি অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা একই থাকতে পারে অথবা বিস্তারলাভ করতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD