বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

টিকিট বিক্রি শুরু করেছে সৌদি এয়ারলাইন্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

অবশেষে টিকিট বিক্রি শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট দেওয়া শুরু করে তারা।

সৌদি এয়ারলাইন্সের জিএম জাহিদ হোসেন টোকেনধারীদের সুশৃঙ্খলভাবে থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‘রিটার্ন টিকিট কেটে যারা দেশে এসেছিলেন, তারা সবাই পর্যায়ক্রমে টিকিট পাবেন। ’

সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, কোভিড-১৯ প্রাদুর্ভাব শুরুর আগে যারা রিটার্ন টিকিট কেটে দেশে ফিরেছেন, এখন শুধু তাদের টিকিট দেওয়া হবে। নতুন করে কোনো টিকিট ইস্যু করা হবে না। বৃহস্পতিবার ১ থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা।

প্লেনের টিকিটের জন্য গত পাঁচদিন ধরেই হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি যেতে ইচ্ছুক প্রবাসীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি সরকার আকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা। এছাড়া, সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাড়ানোয় স্বস্তিতে রয়েছেন তারা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD