বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চিকিৎসক-নার্সসহ ৭ জনের করোনা সন্দেহে ইনসাফ হাসপাতাল লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

দুই জন চিকিৎসক ও একজন নার্স করোনা আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ গোলাম আজম।

তিনি বলেন, ওই হাসপাতালের ভেতরে বর্তমানে ১১ জন চিকিৎসক-নার্স ও কর্মী আছেন। আমরা বিল্ডিংটি লকডাউন করেছি। সেখান থেকে কেউ বাইরে যেতে পারবে না, বাইরে থেকে সেখানে কেউ ভেতরে যেতে পারবে না।

এর আগে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে একজন রোগীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গিয়েছিল। পরবর্তীতে একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মধ্যে সংক্রমণ পাওয়া যায়। সে কারণে হাসপাতাল লকডাউন করা হয়েছে।

এদিকে হাসপাতাল সূত্র জানায়, এর আগে এই হাসপাতালের একজন রোগীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া যায়। তাকে সেই নার্স চিকিৎসা দেয় সেই নার্সের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। নার্সের সঙ্গে দায়িত্ব পালন করেন সেই দুই চিকিৎসক। তাদের নমুনাও পরীক্ষা করতে দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, দুইজন চিকিৎসক, ছয়জন নার্স ও একজন রিসিপশনিস্ট ভেতরে আছেন। তবে ভেতরে কোনো রোগী নেই।

এদিকে এ বিষয়ে ঢাকা জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD