মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

কক্সবাজার জেলা পুলিশের ৬ শতাধিক কনস্টেবলকে একযোগে বদলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

কক্সবজার প্রতিনিধি : কক্সবাজার জেলার আট থানার ছয় শতাধিক কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ওসিসহ ৩৪ ইন্সপেক্টর ও এসআই, এএসআইসহ ২৬৪ জন পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

বদলিকৃতদের আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে দিতে হবে এবং ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সেদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে পুলিশ সদস্যদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত স্থানে বদলি করা হয়েছে।

কক্সবাজারের উখিয়া থানার ওসি মর্জিনা আক্তর, রামু থানার ওসি আবুল খায়ের, চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান, পেকুয়া থানার ওসি কামরুল আজম, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস, কুতুবদিয়া থানার ওসি শফিকুল আলম, টেকনাফ থানার ওসি সামসু দৌহা ও কক্সবাজার সদর থানার ওসি মাসুম খানসহ ৮ থানার ওসিকে বদলি করা হয়েছে।

একই সঙ্গে কক্সবাজারের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি মানস বড়ুয়াসহ জেলার ৮ থানার ইন্সপেক্টর পদমর্যাদা যে ৩৪ জন কর্মরত আছেন সবাইকে একযোগে বদলি করা হয়েছে।

এছাড়া কক্সবাজারের ৮ থানায় কর্মরত সকল উপ পরিদর্শক ও সহকারী পরিদর্শকসহ ২৬৪ জন পুলিশ কর্মকর্তার সবাইকে একযোগে বদলি করা হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। এর ৫ দিন পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ ৭ শীর্ষ পুলিশ কর্মকর্তা বদলি করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD