বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ভোটগ্রহণ চলছে পাবনা-৪ আসনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

পাবনা (ঈশ্বরদী): পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৫টা পর্যন্ত। পাবনার ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসন। উপ-নির্বাচনের কারণে দুটি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, পাবনা-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২। মোট ভোটার কেন্দ্রের সংখ্যা ১২৯। ২ হাজার ৩০১ পিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। নির্বাচনী এলাকায় র‌্যাব ও বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। সামাজিক দূরত্ব মেনে ভোটগ্রহণ চলছে।

পাবনার পুলিশ সুপার, শেখ রফিকুল ইসলাম বলেন, একটি ভোটকেন্দ্রে এক হাজার ১০০ পুলিশ সদস্য, এক হাজার ৫৪৮ আনসার সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও চার স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তবে সেটি কঠোরভাবে দমন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সচেষ্ট রয়েছে।

সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শুন্য হয়। এ আসনে আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টিসহ প্রধান তিন দলের তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD