মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

রংপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টি, ৫০ হাজার মানুষ পানিবন্দি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

রংপুর প্রতিনিধি : শনিবার রাত থেকে শুরু হওয়া মুষল ধারের বৃষ্টিতে রংপুর নগরীর বেশিরভাগ এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। বাড়ি-ঘরে পানি প্রবেশ করায় অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে রাস্তায় পানি জমে সাধারণ মানুষের চলাচলে ব্যঘাত সৃষ্টি হয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া বিদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শনিবার রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৮ ঘণ্টায় ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রংপুর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর নিচু এলাকার বেশির ভাগ রাস্তা ৩-৪ ফুট পানিতে তলিয়ে গেছে। নগরীর বাবু খাঁ ও কামার পাড়া, জুম্ম্পাড়া, কেরানী পাড়া, আলমনগর, হনুমান তলা, মুন্সিপাড়া, গনেশপুর, বাবুখা, কামারপাড়া, বাস টার্মিনাল, নগরীর শালবন, মিস্ত্রিপাড়া, কামাল কাছনা মাহিগজ্ঞ, কলাবাড়ি দর্শনা, মর্ডান মোড়, মুলাটোল মেডিক্যাল পাকার মাথা জলকর নিউ জুম্মাপাড়া, খটখটিয়াসহ অন্তত ৫০টি মহল্লার প্রধান সড়কসহ বাড়ি-ঘর তলিয়ে গেছে এবং আশপাশের নিচু এলাকার বাড়িতে পানি প্রবেশ করায় হাজার হাজার পরিবার বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। রাত থেকে অবিরাম বৃষ্টিতে বাড়ির ভেতরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

বৃষ্টিতে শ্যামা সুন্দরী খাল তলিয়ে যাওয়ায় বাড়ি ঘরে পানি ঢুকেছে। এলাকাবাসী জানিয়েছে, ৮৮ সালের বন্যাও এমন অবস্থা তারা দেখেনি।

আবহাওয়া অফিসের তথ্যমতে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টি এভাবে চললে নগরীর বেশির ভাগ এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD