বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন এডু আইডি ও স্মার্ট কার্ড নেতানিয়াহু ‘মিথ্যা বলেন’, ‘যুদ্ধাপরাধী’: মার্কিন সিনেটর রাস্তায় ঘুমিয়ে গেল বাঘ, শুরু হলো ‘যানজট’ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় ৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কাতারে ৫ শতাধিক বাংলাদেশি আক্রান্ত, মৃত্যু ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাঁচ শতাধিক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ইউএনবি।

আসুদ আহমেদ বলেন, ‘কাতারে পাঁচ শতাধিক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন থাকা তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।’

কাতারে কোভিড-১৯ রোগের সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেতে বলে কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্য অনুসারে, করোনাভাইরাসে কাতারে মোট সাতজনের মৃত্যু হয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪২৮ জনে।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তাদের দেশে আক্রান্তদের মধ্যে ৩৭৩ জন পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন।

ঢাকার সরকারি কর্মকর্তাদের দেয়া তথ্য মতে, কাতারে বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি কাজ করছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD