শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে চুক্তি স্বাক্ষর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার সকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বিমান চলাচলে আর কোনো বাধা থাকলো না।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

বন্ধ হয়ে যাওয়া ঢাকা নিউইয়র্ক রুটে আবার ফ্লাইট চালুর প্রত্যাশা আগে থেকেই করছিলেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তারা বলছিলেন,টেকনিক্যাল কিছু সমস্যার সমাধান করতে পারলেই এ রুট আবার চালুর সম্ভাবনা রয়েছে।

ড্রিমলাইনার ‘আকাশবীণা’ প্রথমবারের মতো শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্যদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী বলেছিলেন, নতুন প্রজন্মের উড়োজাহাজ বিমানের সার্বিক পরিবর্তন আনবে। সেবার মান বাড়বে।

তিনি আরও বলেছিলেন, আর সুষ্ঠু বাণিজ্যিক পরিকল্পনার অংশ হিসেবে শাহজালালের ক্যাটাগরি পরিবর্তন হলেই আমরা প্রথমে টরেন্টো ও নিউইয়র্ক রুটে সেবা চালু করবো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD