বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

বাড়ি নির্মাণে চাঁদা দাবি, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

নির্মাণাধীন বাড়ির কাজে বাধা দেয়াসহ ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনসহ ৭ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বিরুলিয়ার কাকাবো এলাকার আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি সম্প্রতি তার ৩ তলা বাড়িতে ৪র্থ তলার নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ শুরুর পর থেকেই বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ও তার লোকজন ওই নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল এবং ১ লাখ টাকা আদায়ও করে নেন ইউপি চেয়ারম্যান ও তার লোকজন। পরে ওই বাড়ির মালিক সাভার মডেল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ গেল রাতে বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD