শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে নতুন ছক কষছে ইরান ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান বেইজিংয়ে ড্রোন বিক্রিতে চীনের নিষেধাজ্ঞা, কারণ কী

কুমিল্লার হোমনায় প্রথম করোনা রোগী সনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

হারুন আর রশিদ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় এই প্রথম করোনা ভাইরাস আক্রান্ত এক জনের সন্ধান পাওয়া গেছে। তিনি দুলালপুর ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামের দুলু হাজীর স্ত্রী ফাহিমা আক্তার।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুছ ছালাম সিকদার বলেন, গত ১১ তারিখ একজন পুরুষ ও একজন নারীর করোনা সন্দেহে উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আজ বিকালে এদের রিপোর্ট পাওয়া গেছে।

এতে পুরুষ রোগীর রিপোর্ট নেগেটিভ আসলেও নারী রোগীর রিপোর্ট পজেটিভ এসেছে। ফলে মঙ্গলকান্দি গ্রামকে লকডাউন ঘোষনা করা হয়েছে এবং হোমনা সদরের গাজী ডায়গোনেস্টিক সেন্টারে চিকিৎসা নেয়ার কারনে সেই ডায়গোনেস্টিক সেন্টারকে ও লকডাউন করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা মঙ্গলকান্দি গ্রামে উপস্থিত হয়ে গ্রামকে লকডাউন ঘোষনা করেছেন। এ সময় হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সওদাগর উপস্থিত ছিলেন।

লাইটনিউজ/এইচওআর

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD