মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

উত্তরে বন্যা পরিস্থিতির আরও অবনতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

বৃষ্টি আর উজানের ঢলে নদ-নদীর পানি বেড়ে রাজশাহী ও নাটোরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।

নাটোরে আত্রাই নদীর পানিতে সিংড়া, নলডাঙ্গা ও গুরুদাসপুরের নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ২৫টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অন্তত ২ হাজার মানুষ।

রাজশাহীর বাগমারা উপজেলার বন্যা নিয়ন্ত্রণের ৪টি বাঁধ উপচে ঢুকছে বানের পানি। উপজেলা সদরের সাথে বিচ্ছিন্ন ৪টি ইউনিয়নের সড়ক যোগাযোগ। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার কমপক্ষে ৫০ হাজার মানুষ পানিবন্দি। তলিয়ে গেছে প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল।

এদিকে, নওগাঁর আত্রাই ও মান্দা উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত বলছেন বানভাসি মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD