বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনের মাত্র এক মাস আগে প্রাণঘাতী এ ভাইরাাসে আক্রান্ত হলেন ৭৪ বছর বয়সী রিপাবলিক দলের এ প্রেসিডেন্ট প্রার্থী।

হোয়াইট হাউজ জানিয়েছে, ‘অতিরিক্ত সতর্কতামূলক’ পদক্ষেপ হিসেবে ট্রাম্পকে ওয়াশিংটনের নিকটবর্তী ওলাল্ডার রিড সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর বিবিসির।

শুক্রবার সকালে জ্বরে আক্রান্ত ট্রাম্প জানান, তিনি ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

হোয়াইট হাউজ ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা ‘ভালো’ বলে উল্লেখ করেছে। ট্রাম্পের দফতর প্রধান মাইক মিডো দাবি করেছেন, ট্রাম্প ও মেলানিয়ার শরীরে করোনাভাইরাসের ‘হালকা’ লক্ষণ দেখা যাচ্ছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ট্রাম্প সামরিক হাসপাতালে তার জন্য স্থাপিত একটি দফতর থেকে নিজের অফিসিয়াল দায়িত্ব পালন করবেন।

অর্থাৎ আপাতত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের হাতে হস্তান্তর করছেন না। যদিও, আমেরিকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যেকোনো সময় তার দায়িত্ব তার ভাইস প্রেসিডেন্টের কাছে হস্তান্তর এবং পরবর্তীতে আবার তা ফিরিয়ে নিতে পারেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD