বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

ডালে ঝুলন্ত সেই নবজাতককে দত্তক নিতে আগ্রহীদের ভিড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

সাতক্ষীরায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া সেই শিশুটিকে দত্তক নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, পুলিশ কর্মকর্তাসহ স্কুল শিক্ষকরাও আবেদন জানিয়েছেন। তবে এ ব‌্যাপারে উপজেলা শিশু কল্যাণ বোর্ড সিদ্ধান্ত নেবে।

সোমবার (৫ অক্টোবর) কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রোববার (৪ আক্টোবর) সন্ধ্যা ৬টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম কাকশিয়ালী রাস্তার পাশে একটি শ্মশানের কাছে গাছে ঝুলন্ত অবস্থায় একটি ব‌্যাগে পাওয়া যায় শিশুটিকে। মাত্র দুই দিন বয়স শিশুটির। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। স্থানীয়ভাবে শিশুটির নাম রাখা হয়েছে মহারাজ।

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোস্তফা বলেন, ‘কুড়িয়ে পাওয়ার ২-৩ ঘণ্টা আগে শিশুটির জন্ম হয়েছে। কে বা কারা তাকে একটি ব‌্যাগে করে গাছের ডালে ঝুলিয়ে রেখে যায়।

খবর পেয়ে হাসপাতালে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি শিশুটি সম্পর্কে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানান এবং শিশুটিকে নিজ হেফাজতে রাখেন। এরই মধ্যে শিশুটির ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ছবি দেখে নবজাতকটিকে দত্তক নিতে শুরু হয় হুড়োহুড়ি।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক রাসেল জানান, তার কাছে এখন পর্যন্ত আটটি আবেদন এসেছে। এছাড়া বিভিন্ন মহল থেকে সুপারিশ আসছে। শিশুটি আরও একটু সুস্থ হলে দুয়েক দিনের মধ্যে বোর্ড মিটিংয়ের মাধ্যমে দত্তক দেওয়ার বিষয়টি নিষ্পত্তি করা হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD