বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কেন্দ্রীয় কারাগার থেকে ৪৭ প্রবাসীর মুক্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা ভিয়েতনাম ফেরত ৪৭ জন মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এর আগে আদালত থেকে তাদের মুক্তির আদেশ কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে তাদের সঙ্গে থাকা মালপত্র বুঝিয়ে দিয়ে মুক্তি দেওয়া হয়। সম্প্রতি ভিয়েতনামে গিয়ে প্রতারণার শিকার হয়ে ১০৬ জন বাংলাদেশি দেশে ফেরত আসেন। দেশে ফেরার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে তাদের নিজ নিজ বাড়িতে যাওয়ার কথা থাকলেও তাদের গ্রেফতার দেখায় তুরাগ থানা পুলিশ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার নূর মোহাম্মদ জানান, গত ৫ সেপ্টেম্বর ওই কারাগারে ভিয়েতনাম ফেরতদের মধ্যে ১৯ জনকে পাঠানো হয়। আদালত থেকে তাদের মুক্তির আদেশ আসে। পরে তা যাচাই বাছাই করে দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, গত ১ সেপ্টেম্বর ওই কারাগারে ভিয়েতনাম ফেরত ৩২ জনকে পাঠানো হয়। তাদের মধ্যে ২৭ জনের মুক্তির আদেশ পাওয়া গেছে। আদেশের কপি যাচাই বাছাই করে মঙ্গলবার দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময়ে তাদের সঙ্গে আনা জিনিসপত্রও বুঝিয়ে দেওয়া হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, এ কারগার থেকে ভিয়েতনাম ফেরত একজনকে দুপুর ১২টার দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত শনিবার আদালতের নির্দেশে ২০ জনকে এ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD