রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কাউকে বাদ দিচ্ছি না : শিক্ষামন্ত্রী অবসরে পাঠানো হলো ১৭ পুলিশ কর্মকর্তাকে তেলআবিবকে পাশ কাটিয়ে ইরান যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছে ওয়াশিংটন, কোণঠাসা নেতানিয়াহু পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি: হান্নান মাসউদ সিলেটে কাজে যাওয়ার পথে সড়কে ঝরল ৮ শ্রমিকের প্রাণ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব শিশুর আবদারে গাড়িবহর থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত, আহত ২১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

রাজধানীতে সেনাবাহিনীর একটি ট্রাক উল্টে ঘটনাস্থলেই এক জন সেনা সদস্য নিহত ও ২১ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আজ সকালে সাভার সেনানিবাস থেকে কনভয়ের একটি তিন টন ট্রাক জাজিরা সেনানিবাসে যাচ্ছিল। পথিমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

এ সময় প্রিন্স নামে এক সেনা সদস্য ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ট্রাকে থাকা বাকি ২১ সেনা সদস্য আহত হন। তাদের সঙ্গে সঙ্গেই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি গণমাধ্যমকে বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখি সেনাবাহিনীর গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে রয়েছে। এর আগেই আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD